Monday, April 4, 2016

কথোপকথন-২ঃ হাইওয়ে

প্রহরিণী বাড়ী ফেরে ক্যাবে
গোধূলির শীততাপ যন্ত্রে
বাইরের নিঃসঙ্গ হাইওয়ে
অনামি কোন জাদুকরী মন্ত্রে।
ভিখারিনী ঘুমন্ত ফুটপাতে
আনমনে টেনে নেয় চাদর
প্রহরিণী গাল পাতে কাচে
টাচ স্ক্রীন মেখে নিয়ে আদর।

কোন ঘেঁষা ঝুপড়ির আগুনের দমে
স্টিম বাথে ঝাপ মারে চা পাতার কুচি
রোগা হয়ে থেকে যায় অ্যালবামে
শুধু বাতাসের লেড মাখা স্মৃতি।
মদ পেটে ছুটে যায় উদ্দাম আসিক
তলপেটে চুপচাপ জেলুসিল আবদার
মৃত্যুর অধিকার হয়ে যায়
পিচে মাখা ঘিলু ছেঁচা বেলচার।

প্রহরিণী বাড়ী ফেরে রাতে
এক নং গেট, হুস করে উড়ে যায় প্লেন
রুটি মাখা চাঁদ পরে রয় মাঠে
অনসাইটে কানাডা বা স্পেন
রাস্তার মোড়ে পদচারী বাবা
ক্যাব ছেড়ে উঠে আসে বং
ব্রেক-আপের পরে কে এফ সি
ওইদিক পূব, উঠে আসে রঙ
২৬/০৭/২০১৫

কথোপকথন ১ (সনেট)

প্রেমঃ বিনোদিনী, এই যে naughty, তোমার কথাই ভাবি
পার্ক ইকো থেকে জুরাসিক, বলনা কোথায় যাবি?
প্রেমিকাঃ মাস্কা মারো অন্য কোথাও, উবের ওলা গাড়ী
কুপন মারা চেলো কাবাব, আর খাবনা আড়ি।
প্রেমঃ কি বল জান, তোমার জন্য ঐ প্রেস্ত ছাপায় কাপ
রেস্ত আমার যৌথ খামার, প্লিজ আর দিয় না চাপ


প্রেমিকাঃ তোমার মত দুমুখো সাপ, ভালোবাসার পোকা
সুযোগ পেলেই জিভ খুলেছ। সব লাভ সেক্স আর ধোঁকা

প্রেমঃ পারলে তুমি বলতে এমন? আমার নামে ফেকু
বললে আনি গন্ধমাদন, তোমার জন্যে নেকু;
আমার ঠোঁটে ছলকে ওঠে এক দরজা ঢাকা স্মুচ
তোমার জন্য খুঁজতে পারি, খরের গাদাতে ছুঁচ
প্রেমিকাঃ অনেক হল, এবার বরং মিথ্যে বলা ছাড়
আমার জন্য রাত জাগো না, মেসির জন্য পার
প্রেমঃ  ......।

৫ জুলাই, ভোর ৪.৩০, ২০১৫